• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Headline
দেশের ৮ অঞ্চলে অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনায় তুরস্কের কঠোর নিন্দা, বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের এক শীর্ষ আইনপ্রণেতা মঙ্গলবার স্বীকার করেছেন : ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছে ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া : সংকটে পড়েছে এশিয়ার সবচেয়ে দুর্বল বৈদেশিক মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স বিজ্ঞানীরা বিশ্বকাপ ২০২৬ নিয়ে যে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ড টেস্ট দলে তিন নতুন মুখ নিউজিল্যান্ডের ৭৯তম কান উৎসবে নজর কাড়লেন আলিয়া অপূর্ব-নীহা অভিনীত ‘মায়াপাখি’ : ঈদে আসছে  দেশের মেধাবী মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু

৭৯তম কান উৎসবে নজর কাড়লেন আলিয়া

বিনোদন ডেস্ক : / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফ্রান্সের দক্ষিণে কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পর্দা উঠেছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের। এদিন লালগালিচায় দেখা দিলেন তারকারা। অনেক তারকার মাঝে লালগালিচায় এসে আলাদা করে নজর কাড়েন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সৌন্দর্যের জাদু ছড়িয়েছেন তিনি।

মিন্ট গ্রিন রঙের পোশাকে তিনি যেন রূপকথার রাজকন্যা। তার সঙ্গে হালকা মেকআপ, মুগ্ধ করার মতো হেয়ারস্টাইল এবং চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ, এবারের ‘কান চলচ্চিত্র উৎসব’-এ আলিয়া ভাটের লুক এখন সামাজিক মাধ্যমের অন্যতম আলোচনার বিষয়। রেড কার্পেটে পা রাখার আগেই তার সাজপোশাক নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা।

সেই উন্মাদনা আরও কয়েকগুণ বেড়েছে একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের এক বিলাসবহুল হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন আলিয়া। ক্যামেরার ফ্ল্যাশ, নিরাপত্তার কড়াকড়ি এবং হোটেলের রাজকীয় পরিবেশ- সবমিলিয়ে মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কান উৎসব উপলক্ষে ফ্রান্সের জনপ্রিয় ও অভিজাত এক সমুদ্র তীরবর্তী হোটেলে উঠেছেন আলিয়া। এই হোটেলে নিয়মিত ওঠেন আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের তারকারা। হোটেলের অন্যতম আকর্ষণ তার মনোরম সমুদ্র-দৃশ্য। আলিয়া যে ধরনের ঘরে থাকছেন, তার এক রাতের ভাড়া ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আট লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা