• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Headline
দেশের ৮ অঞ্চলে অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনায় তুরস্কের কঠোর নিন্দা, বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের এক শীর্ষ আইনপ্রণেতা মঙ্গলবার স্বীকার করেছেন : ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছে ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া : সংকটে পড়েছে এশিয়ার সবচেয়ে দুর্বল বৈদেশিক মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স বিজ্ঞানীরা বিশ্বকাপ ২০২৬ নিয়ে যে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ড টেস্ট দলে তিন নতুন মুখ নিউজিল্যান্ডের ৭৯তম কান উৎসবে নজর কাড়লেন আলিয়া অপূর্ব-নীহা অভিনীত ‘মায়াপাখি’ : ঈদে আসছে  দেশের মেধাবী মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু

দেশের ৮ অঞ্চলে অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদপ্তর / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।সতর্কবার্তায় বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, দক্ষিণপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতিতে আগামী কয়েকদিন দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা