• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
মহানবীর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির মহানবীর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে এক হাজারের বেশি যানবাহনের প্রস্তুতি, আগাম দুঃখ প্রকাশ গোলাম পরওয়ারের প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার কারখানা বন্ধের তথ্য যাচাই না করেই প্রতিবেদনে: দুঃখ প্রকাশ সিপিডির রংপুরে শিক্ষক পরিবারের চার হত্যা: তদন্ত ডিবিতে, উঠছে নানা প্রশ্ন ভালো কাজের সংবাদ গণমাধ্যমে এলে বাড়তি অনুপ্রেরণা পাই: তথ্য প্রতিমন্ত্রী দালালদের ফাঁদে বিদেশযাত্রা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানির সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর হবে: স্থানীয় সরকারমন্ত্রী

সাংবাদিক টুটুলকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ এসইউএসবি’র

একুশে সংবাদ ডেস্ক / ১১১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবি, অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
ফেনী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি (এসইউএসবি)-এর ফেনী জেলা কমিটির সভাপতি এবং স্থানীয় গণমাধ্যমের পরিচিত মুখ আশরাফুল হাসান টুটুলকে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ঘৃণা ও জোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি (এসইউএসবি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

গত ১৪ মে (বৃহস্পতিবার) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জিএম ফারুখ হোসেন ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীর পক্ষে গণমাধ্যমে একটি যৌথ প্রতিবাদ লিপি পাঠানো হয়। কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর হোসাইন ইরাকের স্বাক্ষরিত এই প্রেস রিলিজে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,

“সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য প্রকাশের কারণে একজন পেশাদার সাংবাদিককে এভাবে হত্যার হুমকি দেওয়া স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে এই হুমকিদাতাকে চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”

বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে আরও বলেন,

“সন্ত্রাসীরা একজন সংবাদকর্মীকে হুমকি দিয়ে পার পেয়ে যাবে, সভ্য সমাজে এটি কখনো মেনে নেওয়া যায় না। যদি দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসী চক্রকে গ্রেপ্তার করা না হয়, তবে সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে না। পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা রাজপথে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আর তখন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার সমস্ত দায়ভার স্থানীয় প্রশাসনকে নিতে হবে।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক আশরাফুল হাসান টুটুলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হুমকিদাতাদের মুখোশ উন্মোচন করতে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে ফেনীর স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের মুখোমুখি করার জোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category