• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেকে ‘সার্বভৌম ও স্বাধীন’ রাষ্ট্র বলে দাবি তাইওয়ানের

আন্তজাতিক ডেস্ক / ৬৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

 

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান একটি ‘সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক দেশ’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতান্ত্রিক দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার বিষয়ে সতর্ক করার কয়েক ঘণ্টা পর দেশটি এ ঘোষণা দেয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।’

ট্রাম্প বিষয়টি নিয়ে নতুন করে ভাবছেন বলে ইঙ্গিত দেওয়ার পর, মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে মার্কিন অস্ত্র বিক্রি তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতিরই একটি অংশ।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্ত্র বিক্রয় শুধুমাত্র ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশই নয়, বরং এটি আঞ্চলিক হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেও কাজ করে।

এই বক্তব্য আসে এমন এক সময়ে, যখন ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বেইজিং সফর শেষে দেশে ফেরেন।

ওই সফরে সি চিনপিং ট্রাম্পকে অনুরোধ করেন যেন তিনি স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে সমর্থন না দেন।

তাইওয়ানকে নিজেদের ভূখন্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category