• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞার চাপে নত হবে না ইরান: মন্তব্য করেছেন বিশ্লেষকরা

আন্তজাতিক ডেস্ক / ৭০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক নৌ অবরোধে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়লেও তেহরান তার অবস্থান থেকে সরে আসবে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, অর্থনৈতিক দুর্ভোগ বাড়লেও জাতীয় নিরাপত্তা ও টিকে থাকার প্রশ্নে ইরানি জনগণ এখনও সরকারের পাশে রয়েছে।

তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আবাস আসলানি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক নৌ অবরোধ সাধারণ মানুষের জীবনে উল্লেখযোগ্য কষ্ট সৃষ্টি করেছে। তবে একই সময়ে নিরাপত্তা পরিস্থিতি এবং যুদ্ধঝুঁকির বাস্তবতা ইরানিদের এই কঠিন পরিস্থিতি সহ্য করতে মানসিকভাবে প্রস্তুত করেছে।

তিনি বলেন, “সাধারণ মানুষের জন্য অর্থনৈতিক দুর্ভোগ অনেকটাই বেড়েছে, কিন্তু নিরাপত্তা পরিস্থিতির কারণে মানুষ এটিকে কোনওভাবে সহনীয় হিসেবে দেখছে।”

আসলানি জানান, মূল্যস্ফীতি, বেকারত্ব এবং নিত্যপণ্যের উচ্চমূল্য ইরানের মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলছে। তারপরও দেশটি এখন পর্যন্ত অর্থনৈতিক চাপ মোকাবিলা করে টিকে থাকতে সক্ষম হয়েছে।

তার মতে, ওয়াশিংটনের মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলা, যাতে জনগণের চাপের মুখে তেহরান আলোচনার টেবিলে নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র চায় জনগণ কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করুক, যাতে ইরান আলোচনায় নতি স্বীকার করে বা অবস্থান বদলায়। কিন্তু বাস্তবে তা ঘটছে না।”

আসলানির ব্যাখ্যায়, যুদ্ধ বা নিরাপত্তা সংকটের সময় সাধারণ মানুষ সাধারণত অর্থনৈতিক ইস্যুর চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। ফলে কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও ইরানিরা আপাতত জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দিচ্ছেন।

তিনি বলেন, “এর অর্থ এই নয় যে, অর্থনীতি গুরুত্বপূর্ণ নয়। তবে ইরানিদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো টিকে থাকা।”

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানকে ঘিরে সামরিক চাপের কারণে দেশটির অভ্যন্তরে জাতীয়তাবাদী মনোভাব আরও জোরালো হয়েছে। এ পরিস্থিতিতে কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের কৌশলগত অবস্থান বদলানো কঠিন হতে পারে।

তারা মনে করছেন, ইরান আপাতত অর্থনৈতিক চাপ সহ্য করে হলেও কূটনৈতিক ও সামরিক অবস্থানে দৃঢ় থাকার নীতি অনুসরণ করছে। যদিও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সংকট দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, তবুও বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তেহরান। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category