আবার হামলা হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে: আইআরজিসির হুঁশিয়ারি
আন্তজাতিক ডেস্ক
/ ৩৯
Time View
Update :
বুধবার, ২০ মে, ২০২৬
Share
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে হামলা চালালে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে।
বুধবার আইআরজিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “ইরানের বিরুদ্ধে আবার আগ্রাসন চালানো হলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চলটির অনেক বাইরেও ছড়িয়ে পড়বে। আমাদের ধ্বংসাত্মক হামলা আপনাদের গুঁড়িয়ে দেবে।”
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, কয়েক দিনের মধ্যে স্থায়ী সমাধানে কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানো হতে পারে। তার এ মন্তব্যের পরই আইআরজিসির পক্ষ থেকে নতুন এই হুঁশিয়ারি এলো।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুই সামরিক শক্তি পূর্ণ সক্ষমতা ব্যবহার করেও ইরানকে দমন করতে পারেনি এবং এখনো ইসলামি বিপ্লবের “পূর্ণ শক্তি” প্রয়োগ করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে যুদ্ধ বন্ধে বিভিন্ন কূটনৈতিক প্রস্তাব বিনিময়ের পাশাপাশি দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকিও অব্যাহত রয়েছে।
সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–সহ দেশটির কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে তেহরান অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, উপসাগরীয় আরব নেতারা শেষ মুহূর্তে তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।
সংবাদমাধ্যম Agence France-Presse (এএফপি) সূত্রে এ তথ্য জানা গেছে।