• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Headline
কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান আইন উদ্দিন ভূঁইয়া, অভিনন্দনে ভাসছেন পতেঙ্গায় টিএনটির কোটি টাকার তার চুরি জরিত টিএনটির কর্মকর্তারা… আর্জেন্টিনাকে ‘পেশাদারিত্বের’ প্রশংসায় ভাসিয়ে বিপাকে ফিফা এবার লক্ষ্মীপুুরে ‘ইত্যাদি’ হৃদয়ের সিনেমায় জনপ্রিয় নুসরাত ফারিয়া, শুটিং আগস্টে ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল : সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী চলতি অর্থবছরে পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার সরারচর বলতে নয় প্রতি রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, স্বস্তির যাত্রা

নিজস্ব প্রতিবেদক / ৬৫ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার সকাল থেকেই বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে রাজধানীমুখী যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ফিরতি যাত্রায় তেমন ভিড় বা ভোগান্তি দেখা যায়নি। যাত্রীরা স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন।

সরেজমিনে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা বাসগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ থেকে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে যানজট না থাকায় এবং বাসের সংখ্যা পর্যাপ্ত হওয়ায় এবারের যাত্রা বেশ আরামদায়ক হয়েছে। পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি।

নৌপথেও একই চিত্র দেখা গেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা জানিয়েছেন, লঞ্চগুলো ছিল তুলনামূলক ফাঁকা ও পরিচ্ছন্ন।

বরিশাল থেকে আসা যাত্রী রফিকুল ইসলাম বলেন, “সাধারণত ঈদের পর লঞ্চে পা ফেলার জায়গা থাকে না, কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।”

অপর যাত্রী সুমন জানান, “কাল থেকে অফিস শুরু, তাই ভিড় এড়াতে আজ সকালেই ঢাকায় চলে এসেছি।”

উল্লেখ্য, এবারের ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেন।

দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে কর্মস্থলে যোগ দেবেন চাকরিজীবীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category