• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

সরারচর বলতে নয় প্রতি রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ২৪৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের সরারচর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বৈধভাবে টিকিট সংগ্রহ করতে গিয়ে প্রতিদিনই নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে, একটি চক্র অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী যাত্রীদের দাবি, কাউন্টারে গিয়ে অনেক সময় কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট পাওয়া যায় না। তবে কিছুক্ষণ পরই একই টিকিট কালোবাজারিদের কাছে অতিরিক্ত দামে পাওয়া যায়। এতে সাধারণ যাত্রীদের বাধ্য হয়ে বেশি অর্থ দিয়ে টিকিট কিনতে হচ্ছে অথবা টিকিটের অভাবে যাত্রা বাতিল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।

যাত্রীদের দাবি, রেলওয়ের টিকিট বিক্রি ব্যবস্থায় আরও কঠোর নজরদারি, স্টেশনে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি টিকিট বিক্রির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে যাত্রীরা আশা করছেন, অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে বৈধভাবে টিকিট সংগ্রহ করে ভোগান্তিমুক্তভাবে ট্রেনে ভ্রমণ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category