• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে বাড়ছে রোগীর চাপ ‘দারোগা জামাই’ -চ্যানেল আইতে  এ অভিষেক বচ্চন রানী জুটি : শাহরুখের ‘কিং’ ১৮ হাজার ডলার নেওয়ার সুযোগ : বিদেশ ভ্রমণে বছরে  বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে মধ্যপ্রাচ্যের ওমান : শামা ওবায়েদ মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অনন্য বাতিঘর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুকুরে মাছ ধরা ও ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে ক্ষেতলালে সংঘর্ষ, আহত ১৩ প্রতিষ্ঠার ১৩৬ বছরে বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারিকরণের জোরালো দাবি বাজিতপুর হাসপাতাল রোডের বেহাল দশা: ঝুঁকিতে রোগী ও সাধারণ মানুষ, দ্রুত সংস্কারের দাবি

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল : সমাজসেবা অধিদপ্তর

সমাজসেবা অধিদপ্তর ডেস্ক. / ৩৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদনের সময়সীমা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশের কয়েকটি এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত পত্রে এ জরুরি নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, নতুন ও পূর্বে জমা দেওয়া সব আবেদন যাচাই-বাছাই, মূল্যায়ন ও পরীক্ষা শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। তবে যেসব এলাকায় বর্তমানে পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলছে, সেখানে তা অব্যাহত রাখা যাবে।

তবে স্থানীয় কমিটি চাইলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন ও পুরনো সব আবেদনকারীর জন্য একসঙ্গে পরীক্ষা গ্রহণ করতে পারবে।

এ ছাড়া ২৫ ও ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষার বিষয়ে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্থানীয় কমিটিকে দেওয়া হয়েছে।

তবে পরীক্ষা চালিয়ে নেওয়া হলে পরবর্তীতে নতুন আবেদনকারীদের জন্য পৃথকভাবে আবার পরীক্ষা নেওয়ার আয়োজন করতে হবে।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। নির্ধারিত মানবণ্টন অনুযায়ী প্রার্থীদের ব্যবহারিক, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএর ভিত্তিতে মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করতে হবে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্য-সচিব এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category