• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান আইন উদ্দিন ভূঁইয়া, অভিনন্দনে ভাসছেন পতেঙ্গায় টিএনটির কোটি টাকার তার চুরি জরিত টিএনটির কর্মকর্তারা… আর্জেন্টিনাকে ‘পেশাদারিত্বের’ প্রশংসায় ভাসিয়ে বিপাকে ফিফা এবার লক্ষ্মীপুুরে ‘ইত্যাদি’ হৃদয়ের সিনেমায় জনপ্রিয় নুসরাত ফারিয়া, শুটিং আগস্টে ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল : সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী চলতি অর্থবছরে পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার সরারচর বলতে নয় প্রতি রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান আইন উদ্দিন ভূঁইয়া, অভিনন্দনে ভাসছেন

মাছুম : স্টাফ রিপোটার / ৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গাজীপুর, ২৬ জুলাই ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ক্লিন সোসাইটি অব গাজীপুর (সমগ্র বাংলাদেশ)’-এর পরিচালনা পর্ষদের সর্বসম্মত কণ্ঠভোটে চৌদ্দগ্রামের কৃতি সন্তান আইন উদ্দিন ভূঁইয়া প্রতিষ্ঠানটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের সর্বসম্মত সমর্থনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সদস্য, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত সভাপতি আইন উদ্দিন ভূঁইয়ার দক্ষ, সৎ ও দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি মানবকল্যাণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্ন সমাজ গঠন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে।

এ উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও সদস্যদের সর্বসম্মত আস্থা ও সমর্থনের জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে নবনির্বাচিত সভাপতির ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা ও সফলতার সঙ্গে পালনের জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া কামনা করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মকর্তা, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং দেশের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ ভবিষ্যতেও কাম্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে ‘ক্লিন সোসাইটি অব গাজীপুর (সমগ্র বাংলাদেশ)’ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নবনির্বাচিত সভাপতি আইন উদ্দিন ভূঁইয়ার সফল নেতৃত্ব, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সদস্য ও শুভানুধ্যায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category