• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline
কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান আইন উদ্দিন ভূঁইয়া, অভিনন্দনে ভাসছেন পতেঙ্গায় টিএনটির কোটি টাকার তার চুরি জরিত টিএনটির কর্মকর্তারা… আর্জেন্টিনাকে ‘পেশাদারিত্বের’ প্রশংসায় ভাসিয়ে বিপাকে ফিফা এবার লক্ষ্মীপুুরে ‘ইত্যাদি’ হৃদয়ের সিনেমায় জনপ্রিয় নুসরাত ফারিয়া, শুটিং আগস্টে ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল : সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী চলতি অর্থবছরে পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার সরারচর বলতে নয় প্রতি রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল

একুশে সংবাদ ডেস্ক / ২৩ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার বিকাশে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর অপব্যবহার নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও অপতথ্য প্রচার বর্তমানে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম এবং এসব উদ্যোগের অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব সম্পর্কে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে অবহিত করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের গণমাধ্যম খাতের গুণগত উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে সরকার একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ কমিশন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের আধুনিকায়নে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা, জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগাতে বাংলাদেশ আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব মোকাবিলা এবং তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বর্তমান সরকারের সামাজিক কল্যাণমূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি বাংলাদেশে তথ্যপ্রযুক্তির নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং গণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category