• রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline
শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস জলবায়ু সচেতনতায় চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার সংস্কার শেষে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত হবে জিয়া স্মৃতি জাদুঘর সীমান্তে বিএসএফের নতুন পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় আটকে ৮৮ জন ঝড়ের সময় ঘরের ভেতরেও নিরাপদ নন! ডিমলায় বজ্রপাতে মৃত্যুসহ আহত ৪ রংপুরে বাউবির এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উপাচার্য আপা’ সম্বোধনের কারণে জরিমানা—দাবি ভিত্তিহীন: ইউএনও বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট ও মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট জড়িত: মিয়া গোলাম পরওয়ার বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনার সূচি চূড়ান্ত, মেসির নেতৃত্বে প্রস্তুতি জোরদার

ইরান-যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটকে ‘দেশপ্রেমহীন’ বললেন ট্রাম্প

ওয়াশিংটন, আন্তর্জাতিক ডেস্ক / ১৯ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটির সমালোচনা করে এটিকে ‘দেশপ্রেমহীন’ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে এএফপি।

ট্রাম্প বলেন, তিনি যখন ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় নিয়োজিত রয়েছেন, ঠিক সেই সময় এই ভোট অনুষ্ঠিত হয়।

তিনি লেখেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে আমার চূড়ান্ত আলোচনার ঠিক মাঝপথে এই ভোট অনুষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, “এমন দেশপ্রেমহীন কাজ কে করতে পারে? তারা জানে আলোচনার অবস্থা কোথায় রয়েছে।”

প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত এ ভোটকে মূলত প্রতীকী হিসেবে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা