• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৭ জুন সৌদিতে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ প্রবাসী গ্রেপ্তার দেশে দৈনিক সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট: বিদ্যুৎমন্ত্রী শিল্পের উপজাত পুনঃব্যবহার সম্প্রসারণে সরকারের নতুন উদ্যোগ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা, চিরকুটে স্ত্রীর প্রতি অভিমান রামিসা হত্যা মামলার দ্রুত বিচার পুলিশি ইতিহাসে মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত বিচার সম্ভব হয়েছে: অ্যাটর্নি জেনারেল

সৌদিতে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: / ৩৭ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৬০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৫৭৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ১২৬ জন রয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার, ২৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন ও কর্মসংস্থানবিষয়ক আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে আরও ১৬ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় জানায়, বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী।

এ ছাড়া ১৪ হাজার ৪৯৫ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ সংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য। বহিষ্কারের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়ার মতো অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের আবাসস্থল সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী কর্মরত রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ নিয়মিতভাবে অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা