• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান ড. মঈন খানের নেপালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের আম উপহার শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ‘এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট’ — স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস অনুসন্ধান জোরদার করবে সরকার: জ্বালানি মন্ত্রী উত্তরাঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে আসছে চীনা প্রতিনিধিদল ‘এটি সবার বাজেট, কোনো বিশেষ গোষ্ঠীর নয়’ — অর্থমন্ত্রী বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র বাংলা গানের কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদীকে শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা

সংসদ প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মঙ্গলবার কেআইবি থ্রিডি হলে আয়োজিত সংসদ সদস্যবৃন্দের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য দেন।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর।

তিনি বলেন, সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের সচেতনতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আজ (মঙ্গলবার) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে আয়োজিত সংসদ সদস্যবৃন্দের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, আপনারা এত সকালে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাতে প্রমাণিত হয় আপনারা আইন কানুন ও বিধি-বিধান শিখতে চান। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে আপনাদেরই মাধ্যমে।

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং পার্লামেন্ট প্রাণবন্ত ও কার্যকর হোক সেটা আপনারাও চান।’

চিফ হুইপ ব্যক্তিগত সহকারীদের তাদের দায়িত্বের গুরুত্ব বুঝিয়ে বলেন, একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তার সহকারীর অনেক বড় ভূমিকা থাকে। কারণ একজন সংসদ সদস্য তার ব্যক্তিগত সহকারীকে অনেক বেশি বিশ্বাস করে থাকেন, তার পরামর্শও শুনেন।

তিনি বলেন, ‘সংসদ সদস্যদের সঠিক পথে বা সিরাতুল মুস্তাকিমে রাখার দায়িত্ব কিন্তু আপনার। কেয়ামতের মাঠে কিন্তু জবাব আপনাকেও দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এমপিরা সৎ কাজ করলে যেমন তার সওয়াবের ভাগ পাবেন, অসৎ কাজ করলেও আপনি পাপের ভাগীদার হবেন।’

তিনি আরও বলেন, বাজেট শুধু সংখ্যা নয়। এটি জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন। ভিক্ষুক থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষ সরকারকে ট্যাক্স দিয়ে থাকে। সেই ট্যাক্সের টাকা সুষম বন্টন করে কিভাবে জনগণের উন্নয়ন করা যায় সে বিষয়ে আপনারা স্টাডি করবেন। বাজেট বিশ্লেষনের সকল তথ্য আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী সংসদ সদস্যকে বোঝানোর চেষ্টা করবেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের ন্যাশনাল কনসালটেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা