স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প ” লালমাই উপজেলা মাস্টার প্লান প্রণয়ন সংক্রান্ত জরিপ পর্যায়ের ফলাফল বিনিময়ের নিমিত্তে ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১২ জুন) বেলা ২.৩০মিনিটে উপজেলার হল রুমে কর্মশলার প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা ১০ নির্বাচনী আসনের এমপি মোবাশ্বের আলম ভূইয়া। এ-সময় তিনি বলেন, লালমাই উপজেলার বয়স ৭ বছর আর এই সময়ের মধ্যে এই উপজেলায় একটি মাষ্টার প্লান তৈরি হয়েছে এইটা সৌভাগ্য বিষয়। নাঙ্গলকোট উপজেলা অনেক পুরাতন উপজেলা তাও এখনো মাষ্টার প্লান তৈরি হয়নি। তবে, আমি দ্রুত সময়ের মধ্যে তাও দেখছি, লালমাইয়ের খামারিরা বৃষ্টি হলে দুধ বিক্রি করতে পারেনা এবং এতো দুধ কোথাও রাখার জায়গাও নেই সেই বিষয়ে আমি প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে কথাও বলেছি। তিনি আরো বলেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। তথ্য দিবেন তাহলেই আমি আপনাদেের জন্য বেশি বেশি কাজ করতে পারবো। এবং এই প্লানের প্রথমেই প্রবাসীদের গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে। তাছাড়া, আমিও এই কর্মশলার একজন সদস্য।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু’র সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শেলটেক প্রতিষ্ঠানের তৈরি লালমাই উপজেলার মাষ্টার প্লানের বিবরন তুলে দরা হয়। এতে, লালমাইবাসীর আগামীদিনে উন্নয়ন অবকাঠামোগত কাজের নির্ধারন করা হবে। এবং প্রধান সমস্যাগুলো নির্ণয় করে সমাধানের পথ উন্মোচিত হবে।
গত তিন বছর যাবৎ মাঠ পর্যায়ে জরিপ, ডিজিটাল ক্যামেরা ও ড্রোনের সহায়তায় মাধ্যমে উপজেলার সকল স্থানের ডাটা সংগ্রহ করে এই প্লান তৈরি করা হয়েছে। এতে, সংযোজন ও প্রয়োজনে বিয়োজন করে করে সকলের মতামত গুরুত্ব দিয়ে প্লানটি সম্পূর্ণ রূপ দেওয়া হবে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান জামাল নাছের নিজ উপজেলায় সুন্দর এই কর্মশলায় সকলকে একসাথে দেখে আবেগে আপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানান।
সভায় বক্তব্যকালে ডাঃ সালেহ আহম্মেদ বলেন, দেশের চালিকা শক্তির মূল হলো প্রবাসীরা এই উপজেলায় কতজন প্রবাসী রয়েছে তাদের ডাটা যোগ করবেন। মোট পুকুর কয়টি আপনারা জানিয়েছেন কিন্তু এতে, কয়টি পুকুর স্ব-অবস্থানে আছে আর কয়টি নেই তাও যোগ করবেন।
এ-সময় বক্তব্য রাখেন, প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্যাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত সেন, দৈনিক রূপসী বাংলার সাংবাদিক মাসুদ রানা।
সভার শুরুতে উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম এমপি মোবাশ্বের আলম ভূইয়াকে ফুলেল শুভেচছা জানান। উপস্থিত সকল গনমাধ্যমকর্মী, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সুশীলসমাজের লোকজনের গুরুত্বপূর্ণ কথা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।