• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি রয়েছে : ইরান

আন্তজাতিক ডেস্ক / ১১০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে খুব কাছাকাছি রয়েছে।

এদিকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী পাকিস্তানও একটি বহু প্রতীক্ষিত সমঝোতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে প্রকাশ্যে, যুদ্ধরত পক্ষগুলোর আলোচনার অবস্থান এখনও অনেক দূরে রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এমন একটি প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেছে, যা কথিতভাবে আলোচনার টেবিলে ছিল যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘রেড লাইন’ বা কঠোর অবস্থানের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন যে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু এরপরও আলোচনা দীর্ঘায়িত হয়েছে এবং ট্রাম্প বৃহস্পতিবারও একই দাবি করেন।

তবে শুক্রবার তিনি তেহরানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর ট্রাম্প তেহরানকে অসৎ উদ্দেশ্যে অংশ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের দাবি করা বিষয়গুলো ‘লিখিতভাবে যে শর্তে সম্মতি হয়েছে, তার সঙ্গে কোনো সম্পর্কই নেই’।

তিনি আরও লেখেন, ‘এরা খুবই অসাধু লোক, যাদের সঙ্গে কাজ করা কঠিন। ওদের নিজেদের শুধরে নেওয়া উচিত এবং তা খুব দ্রুত।’

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলেই মনে হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, সমঝোতা স্মারক বা চুক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে খুব কাছাকাছি।

তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা উল্লেখ করেন। ইসলামাবাদে এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, ‘এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমের উচিত এর বিষয়বস্তু নিয়ে জল্পনা-কল্পনা করা থেকে বিরত থাকা।’

ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ওয়াশিংটনের সঙ্গে ‘অধিকাংশ বিষয়ে’ একটি সমঝোতা হয়েছে।

তিনি আরও জানান, একটি চূড়ান্ত সমঝোতা নিশ্চিত করতে ইরানে বর্তমানে একটি বৈঠক চলছে।

বাকাই বলেন, ‘আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি আছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category