• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Headline
শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও মানবিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর আজ শুরু: তিস্তা প্রকল্পসহ ১৫-১৭টি চুক্তি ও এমওইউ সইয়ের সম্ভাবনা চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন: জনকল্যাণে কাজ করার আহ্বান ডা. তাহেরের কৃষকদের পাশে বিএনপি, ষড়যন্ত্রে কোনো লাভ হবে না: অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ফ্যাসিস্ট আমলে রোষানলের শিকার ডিপিডিসি‘র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে বাংলাদেশের আহ্বান পুনর্ব্যক্ত সরকারি খাদ্য মজুত ২০.৬০ লাখ টন, খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই পতেঙ্গায় সীবার্ড হোটেলের পঁচা-বাসি খাবার খেয়ে ৪ পর্যটক অসুস্থ টেকসই উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সচেতনতা বাড়লেই কমবে সড়ক দুর্ঘটনা: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

 শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত : যুক্তরাষ্ট্র-ইরান

আন্তজাতিক ডেস্ক / ৫৭ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। অন্যদিকে, লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান প্রথমে এ ঘোষণা দেয়। পরে ওয়াশিংটন ও তেহরানও বিষয়টি নিশ্চিত করে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রোববার নিজের ৮০তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি ছাড়াই জাহাজ চলাচল পুনরায় চালুর অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’

ট্রাম্প বলেন, ‘বিশ্বের সব জাহাজ আবার চলাচল শুরু করুক। তেলের প্রবাহ স্বাভাবিক হোক।’

এর কিছুক্ষণ পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, এই চুক্তির মাধ্যমে দু’দেশের মধ্যে চলমান যুদ্ধের ‘তাৎক্ষণিক অবসান’ ঘটেছে।

তিনি আরও জানান, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে দুই মাসের মধ্যে উভয় পক্ষ নতুন করে আলোচনা শুরু করবে।

এর আগে বৈরুতের উপকণ্ঠে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহর ওপর ইসরাইলের হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছিল তেহরান। এতে চলমান সমঝোতা প্রক্রিয়া ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

তবে পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দেন, ‘উভয় পক্ষ লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।’

মধ্যস্থতা প্রক্রিয়ায় সহায়তার জন্য তিনি কাতার, সৌদি আরব ও তুরস্কের নেতাদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা