• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতাচ্যুত করার আহ্বান সাবেক প্রধানমন্ত্রী বারাকের মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই : নির্বাহী পরিচালক প্রেমের গুঞ্জন নোরার  শাবানার জন্মদিন আজ কিংবদন্তি অভিনেত্রী আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ : অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ প্রথমবার অংশ কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান ৮ কোটি ৪১ লক্ষ টাকার  ৫৬ হাজার ৮৬৮ হাজি দেশে ফিরেছেন  বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতাচ্যুত করার আহ্বান সাবেক প্রধানমন্ত্রী বারাকের

আন্তজাতিক ডেস্ক / ৩৭ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নেতানিয়াহু আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারেন। এমন পরিস্থিতি সৃষ্টি হলে তাকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া এক সাক্ষাৎকারে বারাক এ মন্তব্য করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বারাক বলেন, “আমার আশঙ্কা, নেতানিয়াহু নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন এবং তিনি খুব সহজেই তা করতে পারবেন।”

তিনি আরও বলেন, “যদি তিনি এমন চেষ্টা করেন, তাহলে তাকে লাঠি ও পাথর মেরে সরিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।”

বর্তমানে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বর থেকে ক্ষমতায় রয়েছেন। তার নেতৃত্বাধীন জোটকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম কট্টর ডানপন্থি সরকার হিসেবে বিবেচনা করা হয়।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বর্তমান মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বারাকের অভিযোগ, নেতানিয়াহু লেবাননকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করতে পারেন, যাতে আঞ্চলিক সংঘাত বিস্তৃত হয় এবং নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হয়। তার দাবি, “নেতানিয়াহু অন্তহীন যুদ্ধ চান, কারণ যুদ্ধ শেষ হলে তার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া আরও দ্রুত এগোবে।”

তিনি আরও অভিযোগ করেন, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি এবং লেবানন-সংক্রান্ত সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ক্ষেত্রেও নেতানিয়াহু বাধা সৃষ্টি করেছেন।

উল্লেখ্য, দুর্নীতির একাধিক মামলায় বর্তমানে বিচারাধীন রয়েছেন নেতানিয়াহু। সাক্ষাৎকারে বারাক ইরানকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক সমঝোতারও সমালোচনা করেন। তার ভাষায়, “এই চুক্তি খুবই খারাপ এবং এর পেছনে নেতানিয়াহুর দূরদর্শিতার অভাবের প্রভাব রয়েছে।”

তিনি দাবি করেন, “ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ বা সামরিক পদক্ষেপের কোনো ঘোষিত লক্ষ্য অর্জিত হয়নি।”

এদিকে বারাকের বক্তব্যের পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লিকুদ পার্টির আইনপ্রণেতা ও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ তার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিসমুথ বলেন, “বারাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন।” তিনি আরও দাবি করেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সূত্র: ওয়াইনেট নিউজ, আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা