• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
যৌক্তিক বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: বিরোধীদলীয় নেতা আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন : ২০২৬-২০২৯ দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত : চুয়াডাঙ্গা নিউইয়র্কের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শামা ওবায়েদ ঢাকা ত্যাগ কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম, মূল্য তালিকা টানানোর নির্দেশ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর শরীফুল আলম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : ডা. জাহেদ উর রহমান আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায়: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ দুপুরে সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ : মির্জা ফখরুলের রাজশাহীর আমে মুগ্ধ বাংলাদেশে নিযুক্ত : মার্কিন রাষ্ট্রদূত

বাজেট ঘোষণার পরও বাজারে পণ্যের দাম স্থিতিশীল: প্রতিমন্ত্রী শরীফুল আলম

একুশে সংবাদ ডেস্ক / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সোমবার (১৫ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি ক্রেতাদের কাছ থেকেও বাজার পরিস্থিতি সম্পর্কে মতামত নেন।

মো. শরীফুল আলম বলেন, “আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আমরা সার্বিক বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক।”

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জনবান্ধব বাজেটে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কিছু নিত্যপণ্যে কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমে।

প্রতিমন্ত্রী জানান, অতীতের মতো বাজেট ঘোষণার পর বাজারে অস্থিরতা সৃষ্টি হয়নি, যা এবারের বাজেটের একটি ইতিবাচক দিক। তার মতে, বাজেটটি সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সমন্বিত তদারকির কারণে বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

এ সময় তিনি সতর্ক করে বলেন, কোনো পণ্যের দাম অহেতুকভাবে বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সেবাস্টিন রেমা এবং বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা