• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
বাজেট ২০২৬-২৭, তরুণ’রা কি বাজেট সচেতন ? সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ সাতকানিয়ার আমিলাইশে গভীর রাতে বসতবাড়িতে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসনের কঠোর নজরদারি বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে : যুব প্রতিমন্ত্রী আমিনুল হক আগামী ২৬শে জুন পবিত্র আশুরা প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী ববি হকের লাইনচ্যুত  কলকাতায় তোপের মুখে পড়ার গুঞ্জন, যা বললেন অভিনেতা মোশাররফ করিম

বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে : যুব প্রতিমন্ত্রী আমিনুল হক

অনলাইন ডেস্ক. / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বর্তমানে দেশে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সকল জেলা ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয় এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ প্রদান কর্মসূচি চালু রয়েছে।
তিনি আজ সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য আরিফা সুলতানার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাতিষ্ঠানিক ট্রেডে রয়েছে ৪১টি ট্রেড যার মেয়াদ ১ থেকে ৬ মাস। এসব ট্রেডের মধ্যে উল্লেখযোগ্য হলো : পোশাক তৈরি, ব্লক বাটিক, মৎস্য চাষ, মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার বেসিক ট্রেনিং, ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, মোবাইল সার্ভিসিং এন্ড রিপিয়ারিং ইত্যাদি। এসব ট্রেডে অনাবাসিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়া আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গবাদিপশু, হাঁস-মুরগি পালন, গরু মোটাতাজাকরণ, মৎস্য চাষ এবং কৃষি বিষয়ক ইত্যাদি প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব ট্রেড জেলা পর্যায়ে পরিচালিত হয় বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী আরো জানান, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণে রয়েছে ৪২টি ট্রেড যা উপজেলা পর্যায়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রদান করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: পারিবারিক হাঁস-মুরগি পালন, ব্রয়লার ও ককরেল পালন, বাড়ন্ত মুরগি পালন, ছাগল পালন, গরু মোটাতাজাকরণ, পারিবারিক গাভী পালন, কবুতর পালন, মৌমাছি চাষ করে মধু আহরণ, বসতবাড়িতে সবজি পালন, নার্সারি, সোলার প্যানেল স্থাপন, নকশি কাথা তৈরি, বাঁশ ও বেতের সামগ্রী তৈরি ইত্যাদি।

এছাড়াও, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ১৮-৩৫ বছর বয়সি সকল জেলার বেকার যুব ও যুব নারীদের জন্য আইসিটি, ফ্রিল্যান্সিং, কৃষি, ট্যুরিজম, আরএমজি, ফুড এন্ড বেভারেজ ও ভাষা বিষয়ক বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে বলে মন্ত্রী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা