• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

 চুক্তি বাস্তবায়নে শুক্রবার সুইজারল্যান্ডে আলোচনা : যুক্তরাষ্ট্র-ইরান

আন্তজাতিক ডেস্ক / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার সুইজারল্যান্ডের একটি রিসোর্ট কমপ্লেক্সে ‘প্রাথমিক আলোচনা’ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির বরাতে জেনেভা থেকে এএফপি জানায়, ‘বর্তমানে পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশ আগামীকাল বুর্গেনস্টকে চুক্তি বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনায় মিলিত হবে।’

এ ঘোষণার মধ্য দিয়ে মধ্য সুইজারল্যান্ডের লুসার্নের কাছে অবস্থিত বিলাসবহুল বুর্গেনস্টক হোটেল কমপ্লেক্সে অনুষ্ঠেয় বৈঠকটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো। বৈঠকটির ঘোষণা প্রথম দেওয়া হয়েছিল গত মঙ্গলবার।

তখন বলা হয়েছিল, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে সেখানে আনুষ্ঠানিক স্বাক্ষর হবে।

তবে অপ্রত্যাশিতভাবে নির্ধারিত সময়ের আগেই স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়। বুধবার প্যারিসের বাইরে মোমবাতির আলোয় আয়োজিত এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দূরবর্তীভাবে এতে স্বাক্ষর করেন।

চুক্তির বিভিন্ন দিকের বিস্তারিত নিয়ে আলোচনায় ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে এর বেশি কোনো তথ্য দিতে পারেনি সুইজারল্যান্ড।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category