• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১ হাজার ৯৬৯টি: সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী নাশকতা প্রতিরোধে ছয় জেলায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ফ্যাসিস্ট আমলে রোষানলের শিকার ডিপিডিসি‘র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ বহুমুখী খাতে সম্পর্ক গভীর করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে উচ্চপর্যায়ের উদ্যোগ, প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এয়ারএশিয়া গ্রুপের সিইওর সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালী সদর উপজেলার সরকারি রাস্তার কাজে ব্যক্তিগত জমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: অভিযুক্তদের বাড়িতে আগুন, যুবদল কর্মী আটক খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে: ছাত্রশিবির সভাপতি

পটুয়াখালী সদর উপজেলার সরকারি রাস্তার কাজে ব্যক্তিগত জমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পটুয়াখালী প্রতিনিধি / ৫৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠী ইউনিয়নে সরকারি রাস্তার মাটি ভরাট কাজকে কেন্দ্র করে ব্যক্তিগত জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সাংবাদিক বিল্লাল হোসেন অভিযোগ করেন, তার বাড়ির ভিটার মাটি রাতের আঁধারে মাহিন্দ্রা ট্রাকের মাধ্যমে কেটে নিয়ে সরকারি রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি প্রকল্পের আওতায় রাস্তার মাটি ভরাটের কাজ শুরু হলে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও অসাধু চক্র খাস জমির মাটি ব্যবহার না করে ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে মাটি কেটে নিচ্ছেন। এ ঘটনায় ইউনিয়ন পর্যায়ের নেতা মোহাম্মদ নাসির মোল্লা, ফয়েজ আহমেদ ভূঁইয়াসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, “খাস জমির মাটি থাকার পরও আমার বাড়ির ভিটার মাটি রাতের অন্ধকারে কেটে নেওয়া হয়েছে। পরে সেই মাটি সরকারি কাজে ব্যবহার করে বিল উত্তোলনের চেষ্টা করা হচ্ছে। এতে আমি আর্থিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয়ভাবে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তিনি পটুয়াখালী জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনাটির সরেজমিন তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। চর জৈনকাঠী ইউনিয়নে অভিযোগকৃত স্থান, যেখানে মাটি কাটার ফলে জমিতে বড় গর্তের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা