• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

পেপের জোড়া গোলে ইতিহাস গড়ল আইভরি কোস্ট, বিদায় কুরাসাও

অনলাইন ডেস্ক / ৪৯ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক

নিকোলাস পেপের জোড়া গোলে কুরাসাওকে ২-০ ব্যবধানে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট। একই সঙ্গে রূপকথার মতো যাত্রার ইতি ঘটেছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ের।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় আফ্রিকান চ্যাম্পিয়নরা। ম্যাচের সপ্তম মিনিটেই আইভরি কোস্টকে এগিয়ে দেন সাবেক আর্সেনাল তারকা ও বর্তমান ভিয়ারিয়াল ফরোয়ার্ড নিকোলাস পেপে। এরপর ৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে গ্রুপ পর্বে ছয় পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে আইভরি কোস্ট। একই সময়ে নিউ জার্সিতে জার্মানি ২-১ গোলে ইকুয়েডরের কাছে হেরে যাওয়ায় মুখোমুখি লড়াইয়ের ফলাফলের ভিত্তিতে আইভরি কোস্ট নকআউট পর্বে ওঠে।

২০২৪ সালের আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট এর আগে তিনবার বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবারই প্রথমবারের মতো তারা শেষ ৩২-এ জায়গা করে নিল। আগামী মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিতব্য নকআউট ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘আই’-এর রানার্সআপ, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফ্রান্স বা নরওয়ে।

অন্যদিকে মাত্র এক লাখ ৬০ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও বিশ্বকাপের মূল পর্বে খেলেই ইতিহাস গড়েছিল। তবে তিন ম্যাচে কোনো জয় না পেয়ে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিতে হয়েছে ডিক অ্যাডভোকাটের শিষ্যদের।

যদিও প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রশংসা কুড়িয়েছিল কুরাসাও। আইভরি কোস্টের বিপক্ষেও তারা লড়াকু ফুটবল উপহার দিলেও সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।

৬৮ হাজার ৩২৪ দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে শুরু থেকেই কমলা জার্সি পরা আইভরি কোস্টের সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রথম গোলটি আসে তরুণ উইঙ্গার ইয়ান ডায়মন্ডের দারুণ এক আক্রমণ থেকে। ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর বাড়ানো বল সহজেই জালে পাঠান পেপে।

কুরাসাওও কয়েকটি সুযোগ তৈরি করেছিল। জুরিয়েন গারির দূরপাল্লার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। প্রথমার্ধের শেষ দিকে লিনড্রো বাকুনার শটও লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির পর শেরেল ফ্লোরানাসের একটি প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। তবে ৬৪তম মিনিটে ইব্রাহিম সানগারের নিখুঁত থ্রু পাস থেকে পেপে দ্বিতীয় গোল করলে ম্যাচে ফেরার সব সম্ভাবনাই শেষ হয়ে যায় কুরাসাওয়ের।

ঐতিহাসিক এই জয়ে বিশ্বকাপে নতুন অধ্যায়ের সূচনা করল আইভরি কোস্ট, আর সাহসী লড়াই উপহার দিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিল ছোট্ট দেশ কুরাসাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category