• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

সাতক্ষীরা রিক্স -ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর 

সাতক্ষীরা প্রতিনিধি: / ৪৩ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬
oplus_0

সাতক্ষীরা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- খুলনা ৬৮৬) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকালে শহরের কামালনগরে  সাতক্ষীরা ফার্ণিচার ও রং শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী  শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক,  সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান,  সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মামুন এবং সাতক্ষীরা পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম রেজা।  সাতক্ষীরা রিক্সা -ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান  নির্বাচন কমিশনার ও সাতক্ষীরা ফার্ণিচার ও রং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক
মো. ইসহাক  সরদারের সভাপতিত্বে দায়িত্বভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি  মো. জোহর আলী গাজী, সহ-সভাপতি  মো. আবুল কাশেম, মো. আমের আলী সরদার ও মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক  মো. আবুল কালাম, যুগ্ম সম্পাদক  মো. আব্দুল মালেক ও মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক  মো. মজিবুর রহমান, কোষাধ্যক্ষ  শেখ জহুরুল হক, দপ্তর সম্পাদক  মো. আলাউদ্দিন, প্রচার সম্পাদক  মো. ইস্রাফিল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য  মো. শাহীন মোড়ল ও মো. মামুনুর রশিদ বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। শ্রমিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি তাদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং বিপুলসংখ্যক রিকশা-ভ্যান শ্রমিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category