• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline
ব্যয় সাশ্রয়ে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সবার জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ‘জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বিএনপির এমপি ফজলুর রহমান’—এনসিপির আখতার হোসেন বাজেটের বিরুদ্ধে ভোট বিরোধীদলের, ‘অপরিকল্পিত ও অবাস্তবায়নযোগ্য’ দাবি খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অন্তর্বর্তীকালীন জামিন প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ: শান্ত নাটকীয় জয়ে শেষ ষোলোয় ব্রাজিল, জাপানকে হারিয়ে স্পর্শ করল জার্মানির রেকর্ড জার্মানির রেকর্ড স্পর্শ করল ব্রাজিল বাংলাদেশে শুরু হচ্ছে ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’

সৌদি আরবে প্রবাসী কর্মীদের জন্য জরুরি নির্দেশনা

একুশে সংবাদ ডেস্ক / ২৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু বা নবায়ন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

মঙ্গলবার  সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় অতিক্রম করেছে অথবা যারা সৌদি আরবে নতুনভাবে প্রবেশ কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তর (ট্রান্সফার) হওয়ার পর ছয় মাসের বেশি সময় পার হলেও এখনো ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের অবশ্যই ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন, নিয়োগকর্তা ও কর্মীদের পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার সংরক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সৌদি শ্রমবাজারে আইন ও বিধি মেনে চলার সংস্কৃতি আরও শক্তিশালী করার লক্ষ্যে এবং ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান ও কর্মী ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের উদ্যোগ গ্রহণ করায় এ বিশেষ সুযোগ চলতি বছরের শেষ দিন পর্যন্ত বহাল রাখা হয়েছে।

মন্ত্রণালয় সকল নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। অন্যথায় প্রচলিত শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category