• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

বিশ্বকাপে নিজের সীমিত ভূমিকায় খুশি নন নেইমার, জানালেন আনচেলত্তি

খেলাধুলা ডেস্ক / ৪২ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সীমিত ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে বিষয়টি তিনি পেশাদারিত্বের সঙ্গে সামলাচ্ছেন এবং দলের পরিবেশে তার ইতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষ ১৪ মিনিট খেলেছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও নেইমারকে বদলি বেঞ্চে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “নেইমার অবশ্যই খেলতে চায়। সে পুরোপুরি সন্তুষ্ট নয়, তবে শান্ত রয়েছে এবং অনুশীলনে দারুণ করছে। সতীর্থদের কাছে সে অত্যন্ত সম্মানিত এবং দলের জন্য গুরুত্বপূর্ণ একজন সদস্য।”

ডান পায়ের কাফ পেশির চোট নিয়েই এবারের বিশ্বকাপে খেলছেন নেইমার। আনচেলত্তি জানান, তিনি এখন মাঠে নামার জন্য প্রস্তুত থাকলেও পুরো ম্যাচ খেলার মতো ফিট কিনা, তা এখনও নিশ্চিত নয়।

ব্রাজিল কোচ বলেন, “নেইমার কখন এবং কতক্ষণ খেলবে, তা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ। প্রয়োজন হলে অবশ্যই তাকে মাঠে নামানো হবে।”

নরওয়ের বিপক্ষে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আনচেলত্তি। তিনি বলেন, “নরওয়ে রক্ষণে খুবই সংগঠিত একটি দল। আমরা তাদের বিপক্ষে ভালো ম্যাচ খেলার জন্য প্রস্তুত। ম্যাচে গোল হজম করলেও সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনাও আমাদের রয়েছে।”

পরিসংখ্যান বলছে, এর আগে চারবারের দেখায় নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে। এছাড়া ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয়ও পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category