• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

চৌদ্দগ্রামে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পদুয়া খামার পুষ্কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ

মো. মাছুম, / ৮৯ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

সৃষ্ট জলাবদ্ধতায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে, সংস্কার ও পয়োনিষ্কাশন ব্যবস্থার দাবি এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার:

অল্প বৃষ্টিতেই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের পদুয়া খামার পুষ্কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তলিয়ে বিদ্যালয় মাঠ। টানা বৃষ্টি হলে জমে থাকা পানি সরতে লাগে দীর্ঘ সময়। দীর্ঘদিন ধরে থাকা এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী সহ শিক্ষকদের। মাঠজুড়ে জমে থাকা নোংরা পানির উপর দিয়েই প্রতিনিয়ত চলাচল করায় শিক্ষার্থীরা পড়ছে পানিবাহিত বিভিন্ন রোগের কবলে। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত অ্যাসেম্বলীসহ বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম। বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সৃষ্ট জলাবদ্ধতা ও শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে মাঠ ভরাট সহ প্রয়োজন আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ। উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই পুরো বিদ্যালয় মাঠটি হাঁটু পানিতে তলিয়ে যায়। পয়ো-নিষ্কাশনের সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় দিনভর সেই পানি জমে থাকে। টানা বৃষ্টিপাতে এটি হয় আরও দীর্ঘস্থায়ী। বাধ্য হয়ে নোংরা ও পঁচা পানি মাড়িয়েই প্রতিদিন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় জুতা-মোজা হাতে নিয়ে, স্কুল ড্রেস ভিজিয়ে ক্লাসে যেতে দেখা যায় খুদে শিক্ষার্থীদের। প্রায় প্রতিদিনই ঘটছে নানান দুর্ঘটনা। শিক্ষার্থীদের পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. শামসুন্নাহার জানান, জলাবদ্ধতার কারণে নোংরা পানির দুর্গন্ধে শ্রেণিকক্ষে বসে পাঠদান করাও অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। মাঠটি দ্রুত মাটি দিয়ে ভরাট করা এবং পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা অতীব জরুরি।

কোমলমতি শিশুদের এই দুর্ভোগ থেকে রক্ষা করতে এবং বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন অভিভাবক মহল।

মো. মাছুম
চৌদ্দগ্রাম, কুমিল্লা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category