• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

নিজ অর্থায়নে ৪০০ বন্যাকবলিত পরিবারের পাশে প্রবাসী ও তরুণ সমাজসেবক খোরশেদুল আলম রুবেল

নিজস্ব প্রতিবেদক / ১০৫ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী ও তরুণ সমাজসেবক, মনোয়ারা আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদুল আলম রুবেল। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে নিজ এলাকা ডুমুরিয়া–রুদুরা অঞ্চলের ৪০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করেছেন।

দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খোরশেদুল আলম রুবেল মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ত্রাণসামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলো তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তাকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
খোরশেদুল আলম রুবেল বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন বলেই আমি মানুষের জন্য কিছু করতে পেরেছি। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, খোরশেদুল আলম রুবেল শুধু একজন প্রবাসী ও তরুণ সমাজসেবকই নন; তিনি প্রবাসী নিউজ টিভির চেয়ারম্যান এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category