• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

স্পেনের পূর্ব উপকূলীয় নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল

আন্তজাতিক ডেস্ক / ১২০ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শহর ভ্যালেন্সিয়ার কাছে নতুন করে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে রোববার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তত ১৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্পেন ইতিমধ্যেই রাজধানী মাদ্রিদের পশ্চিমে অবস্থিত গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। তীব্র তাপপ্রবাহ, দীর্ঘদিনের খরা ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।

দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভ্যালেন্সিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানফ্রান পেরেজ ইয়োরকা শনিবার রাতে সাংবাদিকদের বলেন, ‘এই দাবানল আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন প্রায় ২১ কিলোমিটার (১৩ মাইল) এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কত হেক্টর এলাকা পুড়ে গেছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।’

তিনি জানান, এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে শনিবার মাদ্রিদের দক্ষিণ-পশ্চিমে টলেডো অঞ্চলেও নতুন করে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় স্পেনের কর্তৃপক্ষ। তারা জানায়, প্রবল বাতাসের কারণে আগুন দক্ষিণ দিকে দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।

অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ভয়াবহ দাবানলের কারণে প্রায় আড়াই লাখ মানুষকে নিজেদের বাড়িঘর ও ক্যাম্পসাইট ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে।

মাদ্রিদের আশপাশের এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে স্পেনের দমকল বাহিনীকে সহায়তা করছে পর্তুগাল, ইতালি ও অন্যান্য দেশের অগ্নিনির্বাপণ বিমান।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দমকলকর্মীদের প্রধান লক্ষ্য হলো মানুষের জীবন রক্ষা করা।
এদিকে, স্পেনের পূর্বাঞ্চলে পৃথক একটি দাবানলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category