• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

একাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত থাকা এসব কর্মকর্তার সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থ বিবেচনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির ২৫ বছর পূর্ণ হলে সরকার জনস্বার্থে তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রাপ্য সব ধরনের অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই ৩২ জন কর্মকর্তা মাঠ প্রশাসনে জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। পদাধিকারবলে তারা নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিভিন্ন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক বিতর্কিত বলে সমালোচনা করলেও তৎকালীন নির্বাচন কমিশন নির্বাচনের বৈধতা ও ফলাফল ঘোষণা করেছিল। বর্তমান সরকারের এই অবসরের সিদ্ধান্তের সঙ্গে ওই নির্বাচনে তাদের দায়িত্ব পালনের কোনো প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category