• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, নতুন কর্মসূচির হুঁশিয়ারি সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলো ককরোচ পার্টি । ছবি: সংগৃহীত

ভারতের তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটির অভিযোগ, আন্দোলনের সময় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার যে প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার দিয়েছিল, তা বাস্তবায়ন করা হয়নি।

সোমবার প্রকাশিত এনডিটিভি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির অন্যতম দাবি পূরণ হওয়ায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল। তবে সিজেপির দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংকে উদ্দেশ করে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার সমঝোতা লঙ্ঘন করা হয়েছে।

তার দাবি, বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লিতে আন্দোলনে সহায়তাকারী কয়েকজন স্বেচ্ছাসেবককেও আটক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নজরদারি ও হয়রানির অভিযোগও করেন তিনি।

আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং নতুন করে কোনো মামলা না করার বিষয়ে সরকারকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় মঙ্গলবার থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মামলা প্রত্যাহারের বিষয়ে লিখিত নিশ্চয়তা দ্রুত দেওয়ার দাবি জানিয়েছে সিজেপি।

এর আগে শনিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর সিজেপি দাবি করেছিল, নিট (NEET) পরীক্ষায় অনিয়মের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রীয় সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে।

সংগঠনটি সরকারের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করেছে এবং জানিয়েছে, চার সপ্তাহ পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর ভারতের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। শুরু থেকেই সিজেপি এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার দাবি জানিয়ে আসছে।

তবে সিজেপির উত্থাপিত অভিযোগের বিষয়ে ভারত সরকারের কোনো তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category