• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান : রবিউল আলমের মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের টেক্সটাইল সানকো মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন  দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হচ্ছে কুলিয়ারচর পৌরসভা কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা :  ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ হিটেই বাদ ইমরানুর, ‘বড় লড়াই’ রাকিবের : কমনওয়েলথ গেমসে

হিটেই বাদ ইমরানুর, ‘বড় লড়াই’ রাকিবের : কমনওয়েলথ গেমসে

খেলাধুলা ডেস্ক / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হতাশ করলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে হিট থেকেই বাদ পড়েছেন তিনি। সুবিধা করতে পারেননি বক্সার জিনাত ফেরদৌসও। ৫১ কেজি ওজন শ্রেণিতে শেষ ষোলো রাউন্ডে হেরে গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এ বক্সার। চলতি কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো অ্যাথলেটই পদকের লড়াইয়ে নিজেদের নাম লেখাতে পারেননি। তবে রিংয়ে কিছুটা প্রত্যাশা বক্সার রাকিব হোসেনকে ঘিরে। ৫৫ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এ বক্সার। আজ অস্ট্রেলিয়ান বক্সার জে ডিক্সনের মোকাবিলা করবেন রাকিব। সেমিফাইনালে পৌঁছলেই নিয়মানুযায়ী রাকিবের পদক নিশ্চিত হয়ে যাবে।

স্কটল্যান্ডের গ্ল্যাসগোর স্কটস্টাউন স্টেডিয়ামে গতকাল ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে ছয়জনের মধ্যে তৃতীয় হন ইমরানুর রহমান। সব মিলিয়ে অংশ নেয়া মোট ৭৩ জন স্প্রিন্টারের মধ্যে বৃটেন প্রবাসী এ দৌড়বিদ হয়েছেন ২৭তম। ইমরানুরের শুরুটা ভালোই ছিল, কিছুটা সময় সবার চেয়ে এগিয়েও ছিলেন। কিন্তু শেষটা মন মতো হয়নি। দৌড় শেষ করতে ইমরানুর রহমানের সময় লেগেছে ১০.৩৯ সেকেন্ড। তার ক্যারিয়ারসেরা সময় ছিল ১০.১১ সেকেন্ড, যা তিনি ২০২৩ সালে লন্ডনে অনুষ্ঠিত নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে গড়েছিলেন। ১০০ মিটার স্প্রিন্টে প্রথম ১৭ জন অ্যাথলেট সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। ১০.২৪ সেকেন্ড সময় নিয়েছেন ১৬তম ও ১৭তম হওয়া অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিং ও বার্বাডোজের কুরন গ্রিফিথ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ইমরানুর রহমানের সবচেয়ে বড় সাফল্য এসেছে ২০২৩ এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। যেখানে ৬০ মিটার স্প্রিন্টে অসাধারণ পারফর্ম করে তিনি দেশের জন্য সোনা জিতেছিলেন।

গতকাল মেয়েদের ৫১ কেজি ওজন শ্রেণির শেষ ষোলোতে আইরিশ বক্সার কেটলিন ফ্রায়ার্সের কাছে ৫-০ পয়েন্টে হেরেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে রোববার ৫৫ কেজি ওজন শ্রেণির শেষ ষোলোতে ৫-০ পয়েন্টে তিনি পাপুয়া নিউগিনির মাইকেল ইনোইনোকে পরাজিত করে বাংলাদেশি বক্সার রাবি হোসেন। আজ কোয়ার্টার ফাইনালে রাকিবের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জে ডিক্সন। এর আগে রাউন্ড অব ৩২-এ সলোমন দ্বীপপুঞ্জের তেতেকানা ক্লিনটনকে হারিয়ে শেষ ষোলো রাউন্ডে ওঠেন রাকিব।

গত বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২৩তম কমনওয়েলথ গেমসের। আন্তর্জাতিক ক্রীড়ার এই বৃহৎ আসরে বাংলাদেশ এবার অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিকসÑ এই চার ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category