• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

ডা. সাইফুল ইসলাম স্বপন জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান ও প্রফেসর হিসেবে নিয়োগপ্রাপ্ত

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ২৯১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চিকিৎসা সেবায় দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট নাক, কান ও গলা (ইএনটি) রোগ বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম স্বপন কিশোরগঞ্জের স্বনামধন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর ইএনটি বিভাগের প্রধান (হেড অব ডিপার্টমেন্ট) ও প্রফেসর পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং চিকিৎসা অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। চিকিৎসা সেবায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি রোগীদের কাছে একজন আস্থাভাজন চিকিৎসক হিসেবে সুপরিচিত।

কর্মজীবনের শুরু থেকেই ডা. সাইফুল ইসলাম স্বপন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। ইএনটি বিশেষজ্ঞ হিসেবে তিনি অসংখ্য রোগীর সফল চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও গবেষণায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সহকর্মীদের মতে, তাঁর নেতৃত্বে জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ইএনটি বিভাগ চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণায় আরও সমৃদ্ধ ও গতিশীল হবে।

তাঁর এই পদোন্নতি ও নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিভিন্ন সামাজিক, পেশাজীবী এবং শুভানুধ্যায়ী মহল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অনেকেই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।

ডা. সাইফুল ইসলাম স্বপনের এই অর্জন চিকিৎসা অঙ্গনের জন্য যেমন গর্বের, তেমনি কিশোরগঞ্জবাসীর জন্যও একটি আনন্দের সংবাদ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগ ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসাসেবা ও মানসম্পন্ন চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সবার প্রার্থনা, মহান আল্লাহ তাআলা ডা. সাইফুল ইসলাম স্বপনকে সুস্বাস্থ্য, নেক হায়াত এবং তাঁর দায়িত্ব পালনে আরও সাফল্য দান করুন। আমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category