• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

মার্কিন বিশেষ দূত সার্জিও গোর : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন 

অনলাইন ডেস্ক. / ১১৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে আজ শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে গিয়ে তিনি এ পরিদর্শনে অংশ নেবেন।

এর আগে, তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছান গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের সঙ্গে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা দিন দিন আরও জোরদার হচ্ছে। তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের তিন দিনের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category