• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের আবারও চালু ভোটার স্থানান্তর কার্যক্রম

সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকীতে সিআরএ’র দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক / ১১২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জার্নালিস্ট কমিউনিটি (বিজেসি)-র প্রতিষ্ঠাতা ও দেশবরেণ্য সাংবাদিক মরহুম সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ এপোলো শপিং সেন্টারের সিটি ৩১ ব্যাচ ক্লাবে সিআরএ’র উদ্যোগে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘চট্টগ্রাম প্রতিদিন’-এর সম্পাদক আয়ান শর্মা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সাঈদুর রহমান রিমন ছিলেন একজন সাহসী, নীতিবান ও মানবিক সাংবাদিক। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সাংবাদিকতার মান ও পেশার উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও আপসহীন সততা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

তারা আরও বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। সাংবাদিক সমাজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিডি২৪লাইভ-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহম্মেদ ওসমান ও সাধারণ সম্পাদক শফিক।

এছাড়াও সিআরএ’র সহ-সভাপতি মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ এবং সদস্য মো. মোস্তাফিজ, মোঃ রিয়াজ উদ্দিন ও মো. শহিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম সাঈদুর রহমান রিমনের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শেষে উপস্থিত সবাই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category