• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান রোববার জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়: তথ্যমন্ত্রী টেকসই গণতন্ত্রে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় পরিচালক-প্রবাসী মতবিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার  প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত মীরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের প্রসেস মিল গুলোর নেই অনুমোদন, জরিমানা দিয়েই চলছে বছরের পর বছর

ইসকিন্দার জুলকার নাঈম / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে বেলকুচি উপজেলার  প্রসেস মিল গুলো প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই প্রসেস ও ডাইং কারখানা দীর্ঘদিন ধরে পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জরিমানা করা হলেও জরিমানা পরিশোধের পর আবারও কার্যক্রম শুরু করার অভিযোগ করেছেন স্থানীয়রা।
রোববার (২ আগস্ট) উপজেলার চালা কালিবাড়ি রোড (অফিসপাড়া) এলাকায় চারটি প্রসেস ও ডাইং কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চালানো এ অভিযানে কারখানাগুলোর কাগজপত্র ও বিভিন্ন অনুমোদন যাচাই করে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। এ সময় পুলিশ, আনসার, পল্লী বিদ্যুৎ সমিতি ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, কয়েকটি কারখানার বর্জ্য পানি সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আগের মতো মাছও পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিনের দূষণে আশপাশের কিছু টিউবওয়েলের পানিতেও দুর্গন্ধ দেখা দিয়েছে বলে দাবি তাদের।
স্থানীয়রা আরও জানান, বিভিন্ন সময়ে জরিমানা করা হলেও স্থায়ীভাবে কারখানাগুলোর অনিয়ম বন্ধ হয়নি। তাদের প্রশ্ন, প্রয়োজনীয় অনুমোদন না থাকলে এসব কারখানা বছরের পর বছর কীভাবে চলছে?
এদিকে, কারখানা পরিচালনায় বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাকে টাকা দিয়ে ম্যানেজ করার অভিযোগ করেছেন মেসার্স একতা ডাইংয়ের স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম।
স্থানীয়দের দাবি, শুধু জরিমানা নয়, কারখানাগুলোর অনুমোদন, পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category