• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Headline
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ

‘পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর পরিচয় নয়’: শিক্ষামন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ফাইল ছবি :শিক্ষামন্ত্রী মিলন

এসএসসি-সমমানে অকৃতকার্যদের হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর পরিচয় নয়; এটি নির্দিষ্ট একটি দিনে, নির্দিষ্ট কয়েক ঘণ্টায় পরীক্ষার খাতায় লেখার একটি হিসাব মাত্র।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, পরীক্ষার ফল শিক্ষার্থীর পরিচয় নির্ধারণ করে না। একটি নির্দিষ্ট দিনে কয়েক ঘণ্টার পরীক্ষায় খাতায় লেখা উত্তর দিয়ে একজন শিক্ষার্থীর পরিশ্রম, স্বপ্ন ও সম্ভাবনাকে মূল্যায়ন করা যায় না।

শিক্ষামন্ত্রী বলেন, ফল প্রকাশের দিনটি অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বেদনা ও হতাশার হতে পারে। বন্ধুদের আনন্দ, পরিবারের নীরবতা এবং নিজের ভেতরের অস্বস্তি—সব মিলিয়ে তাদের মনে হতে পারে সবকিছু থেমে গেছে। তবে বাস্তবে কিছুই থেমে যায়নি।

তিনি বলেন, প্রতিবেশীর কৌতূহল, আত্মীয়স্বজনের তুলনা ও সহপাঠীদের উপেক্ষা অনেক শিক্ষার্থীর ওপর গভীর হতাশা তৈরি করতে পারে। এ কঠিন সময়ে তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অভিভাবকদের পাশে থাকার আহ্বান

অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ফল খারাপ হওয়ায় অকৃতকার্য শিক্ষার্থীরা এ সময় সবচেয়ে বেশি ভয় পেতে পারে বাবা-মায়ের মুখোমুখি হতে। তাই তাদের বকাঝকা বা ভর্ৎসনা না করে আদর, স্নেহ ও সহমর্মিতার মাধ্যমে পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, এই মুহূর্তে কঠিন কথা, উপেক্ষা বা ভর্ৎসনার চেয়ে শিক্ষার্থীদের প্রয়োজন একটু আদর ও স্নেহময় কথা। পরিবারের পরিবেশ যেন তাদের কাছে বিচারের জায়গা না হয়ে আশ্রয়ের স্থান হয়ে ওঠে—সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

শিক্ষকদেরও দায়িত্ব রয়েছে

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিতে হবে। তারা কেন পিছিয়ে পড়েছে, সেই কারণ খুঁজে বের করা শিক্ষকদের দায়িত্ব।

ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীর নয় উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব রয়েছে। তাই শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে হবে।

‘জীবনের গল্প এখনো শেষ হয়নি’

অকৃতকার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী বলেন, তাদের জীবনের গল্প এখনো শেষ হয়নি। ভবিষ্যতে সফল হওয়ার পর তারা আজকের দিনের দিকে ফিরে তাকালে বুঝতে পারবে, সেদিন অযথাই হতাশ হয়েছিল।

তিনি বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো এখনো লেখা হয়নি। তাই একটি পরীক্ষার ফলকে জীবনের শেষ সিদ্ধান্ত হিসেবে না দেখে নতুন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, তিনি বিশ্বাস করেন, এসব শিক্ষার্থী একদিন দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। তাদের সেই যাত্রায় শিক্ষা মন্ত্রণালয় পাশে আছে, ছিল এবং থাকবে।

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

এর আগে সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী তার প্রাপ্ত ফলে অসন্তুষ্ট হলে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগও রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category