• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

টেস্ট ইতিহাসে তামিমকে টপকে দ্বিতীয় স্থানে মোমিনুল

খেলাধুলা ডেস্ক / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় তামিম ইকবালকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছেন মোমিনুল হক। ৭৯ টেস্টে মোমিনুলের রান এখন ৫১৬৬। ৭০ ম্যাচে ৫১৩৪ রান করেছেন তামিম।

আজ থেকে ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন তামিমকে টপকে যান মোমিনুল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। জবাবে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ।

তিন নম্বরে ব্যাট হাতে নেমে দিন শেষে ৬টি চারে ৪৯ বলে ৩৫ রানে অপরাজিত আছেন মোমিনুল। এই ইনিংস খেলার পথে তামিমকে টপকে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে মোমিনুলের রান ছিল ৭৮ ম্যাচে ৫১৩১।

তামিমকে টপকে যেতে ৪ রান দরকার ছিল মোমিনুলের।

বাংলাদেশের ইনিংসে নবম ওভারে ক্রিজে আসেন ২০১৩ সালে টেস্ট অভিষেক হওয়া মোমিনুল। ১ রান নিয়ে রানের খাতা খুলেন তিনি। ১৪তম ওভারের প্রথম বলে চার মেরে সর্বোচ্চ রানের তালিকায় তামিমকে পেছনে ফেলেন মোমিনুল। ৭৯ টেস্টের ১৪৬ ইনিংসে ৫১৬৬ রানের মালিক এখন মোমিনুল। ১৩ শতক ও ২৮ অর্ধশতক হাঁকানো মোমিনুলের ব্যাটিং গড়- ৩৮.২৬।

৭০ ম্যাচে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৫১৩৪ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে নেমে গেলেন তামিম।

১০৪ টেস্টের ১৯০ ইনিংসে ১৪ সেঞ্চুরি ও ২৯ হাফ-সেঞ্চুরিতে ৩৯.১১ গড়ে ৬৮০৬ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

মুশফিক-মোমিনুল ও তামিম ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারের টেস্টে ৫ হাজার রান নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category