• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
​চট্টগ্রামে ১৪ বছর ধরে ‘দি বিলকিন’-এর লাইসেন্সবিহীন ও অবৈধ মেডিকেল অক্সিজেন ব্যবসার প্রতিবাদে সংবাদ সম্মেলন ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত পশ্চিমবঙ্গসহ চার রাজ্যের ভোটের ফল আজ, নজর হাইভোল্টেজ বাংলায় গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে নতুন অর্থায়ন সুবিধা আনছে এডিবি তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে নিতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তা কর্মসূচি: ত্রাণমন্ত্রী পাঁচ জেলায় নতুন ইপিজেড স্থাপনের পরিকল্পনা, ডিসি সম্মেলনে গুরুত্ব প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ধান-চাল সংগ্রহে দালালমুক্ত ব্যবস্থা, সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে: প্রতিমন্ত্রী গণমাধ্যমকে মুনাফার বাইরে দায়িত্বশীল শিল্প হিসেবে দেখতে হবে: তথ্যমন্ত্রী

গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ২ মে, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীসহ সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা বুধবার এ দণ্ড দেন।

গাজীপরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ জানান, ৩৯ নম্বর ওয়ার্ডে চালিয়ে দেয়ালে স্টিকার ও পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেনকে তিন হাজার টাকা, শাহিন আলম মৃধাকে পাঁচ হাজার টাকা এবং ধানের শীষের নির্বাচনী ক্যাম্পের এক কর্মীকে চার হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।

এছাড়া কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা দেয়ালে পোস্টার ও বড় ব্যানার লাগানোর কারণে কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, ৪ নম্বর ওয়ার্ডের এক প্রার্থীর পক্ষে একাধিক মাইক ব্যবহার করে পাশের ওয়ার্ডে মাইকিং করার দায়ে কর্মী রানাকে দুই হাজার টাকা, দুইটি মাইক ব্যবহার করে মাইকিং করার অপরাধে কাউন্সির প্রার্থী মো. সাইজুদ্দিন মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা