• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
নিরাপদ খাদ্য উৎপাদনে বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ উদ্বোধন দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার : বিপি সিঙ্গাপুর বন্ডের সুদ ও তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন হয়েছে নিষ্পত্তিকৃত মামলায় উপকারভোগী সাড়ে ৪ লাখ মানুষ : লিগ্যাল এইডে এডিআরে  র‌্যাব বিলুপ্ত হয়ে পুলিশের আওতায় গঠন হবে : এসআরবি স্পেশাল রেসপন্স  স্বাস্থ্য অধিদপ্তর : অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে  ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’ : হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি প্রধানমন্ত্রীর রাজস্ব সম্মেলন-২০২৬’ যোগদান দিয়েছেন কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য ৬০ হাজার কোটি টাকা : চলতি ২০২৬-২৭ এনডিবি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাংলাদেশ ব্যাংক গভর্নরের

প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি বাঁ-হাতি তানজিদের

খেলাধুলা ডেস্ক / ৮ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আজ ১০১ রানের নান্দনিক ইনিংস খেলেন তানজিদ। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করতে পারেননি।

ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছিল বাংলাদেশ। প্রথম দিন ৩২ রানে অপরাজিত ছিলেন তানজিদ।

দ্বিতীয় দিন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তানজিদ। এজন্য ১০২ বল খেলেন তিনি।

হাফ-সেঞ্চুরির পর দমে যাননি তানজিদ। নিজের ইনিংসকে বড় করে ১৮৮ বলে টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। তিন অঙ্কে পা রাখতে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান তানজিদ।

সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তানজিদ। অস্ট্রেলিয়া স্পিনার নাথান লায়নের বলে স্টার্ককে ক্যাচ দিয়ে থামেন তিনি। ১০১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই বাঁ-হাতি ব্যাটার।

গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তানজিদের। প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ৪ রান করেন তিনি। অভিষেকটা স্মরণীয় করে রাখতে না পারলেও, ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেলেন তানজিদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category