• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

জামিরা মহিলা দাখিল মাদ্রাসাকে সম্মাননা স্মারক প্রদান ‎

অরুণ কৃষ্ণ পাল (লালমাই প্রতিনিধি) / ৯ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদ্রাসার সদ্যবিদায়ী সভাপতি ও দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক  ড. শাহজাহান মজুমদার দায়িত্ব পালনকালে দাখিল পরীক্ষায় মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাশের হারে জামিরা মহিলা দাখিল মাদ্রাসা প্রথম স্থান অর্জন করেছে।

‎রোববার (১৬ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রতিষ্ঠানের সদ্যবিদায়ী সভাপতি ও দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ড. শাহজাহান মজুমদার, প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল খালেক মজুমদার এবং প্রতিষ্ঠানের সুপার আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার।

‎ড. শাহজাহান মজুমদার বলেন, পরপর দুই মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে দুই মেয়াদেই আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি লালমাই উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

‎তিনি আরও বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলীর নিরলস পরিশ্রম, ছাত্রীদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category