• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Headline
প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে : ৬ মাস পূর্তিতে কারাগারে বন্দি ইমরান খানের স্বাস্থ্যের অবনতি চীনে সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির প্রতি শ্রদ্ধা পুনর্নির্বাচিত হাকাইন্দে হিচিলেমা : জাম্বিয়ায় ৬০ শতাংশ ভোট পেয়ে  আইসিসি জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া ‘হোয়াইটওয়াশ’ মিরাজের স্বপ্ন  ৩ দিনে ১০০ কোটির রেকর্ড : ‘আওয়ারাপান-২’

অর্থমন্ত্রী : নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে 

অনলাইন ডেস্ক. / ৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন-সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নতুন পে-স্কেল কবে থেকে বাস্তবায়িত হবে-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।’ তবে এ বিষয়ে আরো আলোচনা প্রয়োজন বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘সবই হবে। তবে আরো কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন। আজ একটি দিক নিয়ে আলোচনা করেছি। অন্যান্য আরো বিষয় রয়েছে। সেসব বিষয়ে আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা আপনাদের সামনে তুলে ধরা হবে।’

পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি। এ সময় অর্থমন্ত্রী সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category