• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Headline
কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য ৬০ হাজার কোটি টাকা : চলতি ২০২৬-২৭ এনডিবি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাংলাদেশ ব্যাংক গভর্নরের চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলতে বললেন : ট্রাম্প হুঁশিয়ারি   এবার বড় পর্দায় : ‘মির্জাপুর’ সমালোচনায় বিদ্ধ জয়া : দুই বাংলার জনপ্রিয় চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৭২ হামাসের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন : দূত কুশনার ইরাকে কুর্দিস্তানের অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা মিরাজ প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্সের পুনরাবৃত্তি চান

সমালোচনায় বিদ্ধ জয়া : দুই বাংলার জনপ্রিয়

বিনোদন ডেস্ক : / ৫ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

অভিনেত্রী জয়া আহসান। ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় আয়োজিত ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে রাজনীতিবিদ, নারী বিধায়কের পাশাপাশি অংশ নেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইন্দ্রাণী হালদারের মতো শিল্পীরা। তাদের সঙ্গে পা মেলান বাংলাদেশি অভিনেত্রী জয়াও।

মিছিলে পা মেলানোর পাশাপাশি তাকে ‘কারার ওই লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতে দেখা যায়। এ পদযাত্রায় হাঁটতে দেখে অনেকেই বিদ্রূপ করছেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। টালিপাড়ার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রও চুপ থাকলেন না। জয়া আহসানকে নিয়ে কটাক্ষ করা একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন তিনি। জনৈক ব্যক্তি পোস্টে প্রশ্ন তোলেন- জয়া আহসান কবে থেকে ভারতীয় হয়ে উঠলো, প্লিজ! জানাবেন। আজন্ম আমি জেনে এসেছি ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল।

জয়া আহসান হচ্ছেন সনাতনী, পিওর, আদি ও আসল ভারতীয়। নেতাজির পূর্বপুরুষ। আমার উত্তর চাই কেন? জয়া আহসান থেকে তাসলিমা নাসরিন তারা হলো তাদের জন্মভূমির কাছে দেশদ্রোহী। এই পোস্ট শেয়ার করে শ্লেষাত্মক বার্তা শ্রীলেখার। তিনি লেখেন, ধর্ম, ধান্দা ও দেশপ্রেম বাকিরা দেশদ্রোহী হিংটিংছট। শ্রীলেখার পোস্টে জয়াকে বিদ্রূপ করে এক নেটিজেন লেখেন, ঋতুপর্ণার পাশে এটা সেই ‘শুক্রবারি খালা’ না? জবাবে অভিনেত্রী লেখেন ‘না’। যদিও মন্ত্রী অগ্নিমিত্রা পালের বিশেষ আমন্ত্রণেই মিছিলে যোগ দেন জয়া। তবে এসব কটাক্ষ বা প্রশ্নের বিষয়ে এখনো কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category