• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Headline
প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে : ৬ মাস পূর্তিতে কারাগারে বন্দি ইমরান খানের স্বাস্থ্যের অবনতি চীনে সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির প্রতি শ্রদ্ধা পুনর্নির্বাচিত হাকাইন্দে হিচিলেমা : জাম্বিয়ায় ৬০ শতাংশ ভোট পেয়ে  আইসিসি জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া ‘হোয়াইটওয়াশ’ মিরাজের স্বপ্ন  ৩ দিনে ১০০ কোটির রেকর্ড : ‘আওয়ারাপান-২’

এনডিবি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাংলাদেশ ব্যাংক গভর্নরের

অর্থনীতি ডেস্ক / ৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান আজ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।

এনডিবির ভাইস প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রোমান সেরেভ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করা হয়।

এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category