• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Headline
প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে : ৬ মাস পূর্তিতে কারাগারে বন্দি ইমরান খানের স্বাস্থ্যের অবনতি চীনে সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির প্রতি শ্রদ্ধা পুনর্নির্বাচিত হাকাইন্দে হিচিলেমা : জাম্বিয়ায় ৬০ শতাংশ ভোট পেয়ে  আইসিসি জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া ‘হোয়াইটওয়াশ’ মিরাজের স্বপ্ন  ৩ দিনে ১০০ কোটির রেকর্ড : ‘আওয়ারাপান-২’

প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের

নিজস্ব প্রতিবেদক / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, প্রতারণা ও হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং ভুক্তভোগী প্রবাসীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’।

সংগঠনের চেয়ারম্যান মোঃ সেলিম রানা বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ সহযোগিতা পেলে এই টিমকে একটি শক্তিশালী, মানবিক ও জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। তিনি জানান, সংগঠনের মূল লক্ষ্য হলো প্রবাসীদের সমস্যা চিহ্নিত করা, তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো তুলে ধরা।

তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমে চাঁদাবাজ, দালাল, প্রতারক বা কোনো অপরাধচক্রের সঙ্গে জড়িত ব্যক্তির জন্য কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় থাকবে না। কোনো সদস্য সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আইনগত ও সরকারি অনুমোদনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রবাসীদের জন্য আরও সুসংগঠিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। ভুয়া এজেন্সি ও প্রতারণার বিষয়ে তথ্য যাচাই, ভুক্তভোগীদের অভিযোগ সংগ্রহ, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া প্রবাসীদের আরবি ও ইংরেজি ভাষা শেখানো, দক্ষতা উন্নয়ন এবং বৈধ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। অনিয়মিত বা সমস্যাগ্রস্ত প্রবাসীদের ক্ষেত্রে আইনসম্মত উপায়ে সমস্যা সমাধানের পথ খুঁজে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও সংগঠনটি জানায়।

মোঃ সেলিম রানা বলেন, “আমি নিজেও একজন প্রবাসী। একজন ভুক্তভোগীর কষ্ট একজন ভুক্তভোগীই সবচেয়ে ভালো বুঝতে পারেন। তাই প্রবাসীদের সমস্যা ও দুর্ভোগকে গুরুত্ব দিয়ে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে প্রবাসীদের অধিকার ও সংগঠনের নীতি বিক্রি করা হবে না। আমাদের লক্ষ্য হবে মানবিকভাবে মানুষের পাশে দাঁড়ানো এবং সমস্যা সমাধানে আইনসম্মত সহযোগিতা করা।”

সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যারা স্বেচ্ছাসেবী ও মানবিকভাবে প্রবাসীদের জন্য কাজ করতে আগ্রহী, তারা সংগঠনের নির্ধারিত নিয়ম মেনে সদস্যপদ গ্রহণ করে কার্যক্রমে অংশ নিতে পারেন।

‘প্রবাসীর অধিকার, ভুক্তভোগীর পাশে—সমস্যা সমাধানের চেষ্টা’ এই অঙ্গীকার নিয়ে সংগঠনটি ভবিষ্যতে দেশ ও প্রবাসে আরও বিস্তৃতভাবে কাজ করতে চায় বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category