• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
২৩ তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ চলছে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল : নাহিদ ইসলাম ইতালিতে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ্ধে : জরিমানা লম্বা ছুটিতে সাফা কবির : ছোট পর্দা স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবুও জনগণের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ: তথ্য উপদেষ্টা মেসির দারুণ গোল, সুলিভানের লাল কার্ড; তবুও জয়হীন মিয়ামি পচেফস্ট্রুমে ম্যাচ বাঁচাল বাংলাদেশ : অঙ্কনের ৩৫ ওভারের লড়াই ফেনীতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার ওপর দিকনির্দেশনা দিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সাবেক কূটনীতিক ট্রাম্পের চাপেই ইরানিরা আরও ঐক্যবদ্ধ

পচেফস্ট্রুমে ম্যাচ বাঁচাল বাংলাদেশ : অঙ্কনের ৩৫ ওভারের লড়াই

খেলাধুলা ডেস্ক / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের সিরিজের প্রথম ম্যাচে কঠিন বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর ড্র ছিনিয়ে এনেছে বাংলাদেশ ইমার্জিং দল। মাহিদুল ইসলাম অঙ্কনের ৩৫ ওভার জুড়ে করা ধৈর্যশীল ব্যাটিংয়ের সঙ্গে আমিনুল ইসলাম বিপ্লব ও নাঈম হাসানের লড়াইয়ে শেষ দিনে ৬ উইকেটে ২৪৪ রান তুলে ম্যাচ বাঁচায় সফরকারীরা।

৩৯৬ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে বুধবার ম্যাচের শেষ দিনে একপর্যায়ে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকেই শুরু হয় প্রতিরোধের গল্প।

.
…..

দিনের শুরুতে ১৫ রানে বিনা উইকেটে খেলা শুরু করা বাংলাদেশ দ্রুতেই টপ অর্ডারের ব্যাটারদের হারায়। তবে ষষ্ঠ উইকেটে আমিনুল ইসলাম বিপ্লবকে সঙ্গে নিয়ে ১০৫ রানের এক গুরুত্বপূর্ণ জুটি গড়েন অঙ্কন। ১৪৭ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলে বিপ্লব বিদায় নিলেও এক প্রান্ত শক্ত হাতে ধরে রাখেন অঙ্কন।

 

এরপর সপ্তম উইকেটে নাঈম হাসানকে নিয়ে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি গড়ে সফরকারীদের সমতার বন্দরে পৌঁছে দেন অঙ্কন। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২০৮ বল (৩৫ ওভার) মোকাবিলা করে করেন ৪৮ রান। অন্যপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭৯ বলে ৪৯ রান তুলে অপরাজিত থাকেন নাঈম। বাংলাদেশ ৬ উইকেটে ২৪৪ রান তোলার পর শেষ বিকেলে দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন।

এর আগে ম্যাচের তৃতীয় দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ৪ উইকেটে ১৩০ রানে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৯ রানে অলআউট হওয়ায় সফরকারীদের সামনে জয়ের জন্য ৩৯৬ রানের লক্ষ্য দাঁড়ায়। তার আগে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৯ রানের পাহাড় সমপরিমাণ রান তুলেছিল, যেখানে অধিনায়ক ভ্যান বুরেন ১৭১ এবং সেলেতসোয়ানে অপরাজিত ১৫০ রান করেন।

 

দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে আগামী রবিবার, বেনোনির উইলোমুর পার্কে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category