• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক : ৪৯ বছরে পা রাখছে বিএনপি মায়ের টাকা তুলতে ঘুষের শিকার, ১৭ বছরের শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’ শিল্পকলার কর্মকর্তা শামীম আকতারের দুর্নীতির পাহাড়: পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর মরিয়া চেষ্টা সুইস গেট বন্ধ করার জোরদাবী কৃষকদের নাম সংশোধন কোটি টাকার সম্পদের প্রশ্নে আফতাব উদ্দিন স্কুল: ‘বন্ধ নয়, দুর্নীতির শিকড় খুঁজে বের করতে হবে’ জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন’: গানে-কবিতায় মুখর শিক্ষার্থীরা জনপ্রিয় টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই,  পপি ‘আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে’ : সোহেল- রুবেল

ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা : এক মাস পর

আন্তজাতিক ডেস্ক / ২৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ইরান জানিয়েছে, এক মাস পর ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের চালানো প্রথম হামলার জবাবে তারা সোমবার জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ছয় মাস ধরে চলা এই যুদ্ধে ইরানের পাল্টা হামলার মধ্য দিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলায় ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র কোথা থেকে ছোড়া হয়েছিল, সে বিষয়ে তারা কিছু জানায়নি।

এর আগে রোববার যুক্তরাষ্ট্র জানায়, তারা হরমুজ প্রণালীর একটি ছোট দ্বীপে ইরানের রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালিয়েছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান যাতে হরমুজ প্রণালীতে আরও কোনো মাইন বা বিস্ফোরক নিক্ষেপ করতে না পারে, মূলত সেই প্রতিরোধমূলক লক্ষ্যেই তারা এই চালানো হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে তাৎক্ষণিক হুমকি তৈরি করা ইরানের রেভল্যুশনারি গার্ডের মাইন পাতা ইউনিটগুলোর বিরুদ্ধে মার্কিন বাহিনী সীমিত ও নির্ভুল অভিযান চালিয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, মার্কিন হামলায় তাদের কয়েকজন হতাহত হয়েছে। এরপর জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলাটি ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকাশপথে চালানো আগ্রাসনের জবাব’ হিসেবে করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর ছয় মাস পূর্ণ হওয়ার কিছুদিন পর এই পাল্টাপাল্টি হামলা হলো। এমন এক সময়ে এই সংঘাতের নতুন পর্ব শুরু হলো, যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে সরাসরি সামরিক সংঘাত কিছুটা কমে এসেছিল।

গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিবর্তে ‘অর্থনৈতিক যুদ্ধ’ বা অর্থনৈতিক চাপ বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিয়েছে।

এদিকে ইরান কার্যত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে রেখেছে। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকেই যুদ্ধ শুরু হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নেভি ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, গত সপ্তাহে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ থেকে সমুদ্রের মাইন অপসারণের কাজ শেষ করেছে সেন্টকম।

তিনি বলেন, মার্কিন বাহিনী ওই এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

অজনপ্রিয় যুদ্ধ

যুদ্ধ বন্ধে কয়েক মাস ধরে কূটনৈতিক তৎপরতা চলছে। পাকিস্তান ও কাতারসহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে।

গত এপ্রিল মাসে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। এরপর জুন মাসে চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। কিন্তু এখন পর্যন্ত স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

এরপর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা করে।

ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ দেশটির জ্বালানি সরবরাহে চাপ তৈরি করছে। একই সময়ে ইরানে অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদনেও ঘাটতি দেখা দিয়েছে।

এপ্রিলের যুদ্ধবিরতির ফলে সবচেয়ে তীব্র লড়াই বন্ধ হয়। তবে হরমুজ প্রণালীকে ঘিরে বিক্ষিপ্ত হামলা এখনো অব্যাহত রয়েছে। এতে চূড়ান্ত শান্তিচুক্তির সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

রোববারের হামলার আগে ইরানের ভূখণ্ডে সর্বশেষ মার্কিন হামলা হয়েছিল ২৯ জুলাই। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ওই হামলা চালানো হয়েছিল ‘এই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর ইরানের আকস্মিক হামলার চেষ্টা’ প্রতিহত করতে।

এর আগে জুলাইয়ের শুরুতে টানা ১৩ রাত ইরানে হামলা চালিয়েছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড।

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত

পুরো যুদ্ধজুড়েই ইরান পাল্টা হামলা চালিয়ে আসছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও দেশটির মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। এসব হামলার মধ্যে কুয়েত, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ঘটনাও রয়েছে।

এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে এর প্রভাব পড়েছে। তেল, জ্বালানি ও সারসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে এবং কোথাও কোথাও সরবরাহ সংকট তৈরি হয়েছে।

মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারের অন্যতম প্রধান সূচক উত্তর সাগরের ব্রেন্ট ক্রুডের দাম আবার ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে উঠে যায়। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৫ ডলারের বেশি হয়েছে।

যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রেও অসন্তোষ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেও ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যেই আগামী নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন মার্কিন সিনেটর জ্যাক রিড।

তিনি বলেন, ছয় মাস পরও যুদ্ধের কোনো লক্ষ্য অর্জিত হয়নি। বরং তার মতে, ‘এই যুদ্ধ মধ্যপ্রাচ্য ও বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটাই দুর্বল হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category