• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হতে পারে: ধর্মমন্ত্রী কায়কোবাদ  নির্বাচনের সময় সাংবাদিকদের ডিজিটাল অ্যাক্রিডিটেশন কার্ড দেবে : নির্বাচন কমিশন রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অর্থিক সহযোগিতা চাইলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা জামিরা মহিলা দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত ত্রিদেশীয় আফগানদের বিপক্ষে ছন্দপতন চান না বাশার শ্রীলঙ্কার কাছে শেষ ওভারে হার বাংলাদেশের , পারলেন না মারুফারা প্রাণনাশের হুমকি, তবু নতি স্বীকার করেননি বলিউডে শাহরুখ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘তৃতীয় পক্ষ’ ‘১৮তম

পেজেশকিয়ানের ইরানের জনগণ ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান 

আন্তজাতিক ডেস্ক / ৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যে ইরানের জনগণ ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, জাতীয় ঐক্য বজায় রাখতে পারলে দেশের ভেতরে বিভাজন সৃষ্টির শত্রু প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, যুদ্ধ, অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ভেতরে বিভেদ, ফাটল ও অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের জনগণ ও কর্মকর্তাদের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

 

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন অভিযান শুরু করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য ইরানি সরকার ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থনৈতিক উৎসগুলো বিচ্ছিন্ন করা।

 

মার্কিন নিষেধাজ্ঞা ও তেল রপ্তানিতে অবরোধের প্রভাবে ইরানের অর্থনীতি ক্রমেই চাপে পড়ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অপরিশোধিত তেল রপ্তানি ও বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমেছে, অন্যদিকে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বেড়েছে এবং দেশটির মুদ্রা রিয়ালেরও বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে।

 

অর্থনৈতিক সংকটের মধ্যে জ্বালানি সরবরাহ নিয়েও চাপ তৈরি হয়েছে। পেজেশকিয়ান এর আগে সতর্ক করে বলেছেন, জনগণ ইতোমধ্যে অনেক চাপের মধ্যে রয়েছে। নতুন করে চাপ বাড়ালে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে।

 

ইরানের প্রেসিডেন্ট একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন জুনে করা সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরে এলে তেহরানও তার প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত। তথ্যসূত্র: আল-জাজিরা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category