• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
প্রতিষ্ঠার ১৩৬ বছরে বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারিকরণের জোরালো দাবি বাজিতপুর হাসপাতাল রোডের বেহাল দশা: ঝুঁকিতে রোগী ও সাধারণ মানুষ, দ্রুত সংস্কারের দাবি শিশু-কিশোরদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের : দ্বিতীয় দফা  চট্টগ্রামের হাটহাজারীতে অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ঢাকার কেরানীগঞ্জে অবৈধ সার কারখানা সিলগালা; ১ লক্ষ টাকা জরিমানা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িত  : বাংলাফ্যাক্ট বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে  ডেঙ্গু সংক্রমণের প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

বাজিতপুর হাসপাতাল রোডের বেহাল দশা: ঝুঁকিতে রোগী ও সাধারণ মানুষ, দ্রুত সংস্কারের দাবি

ইকবাল খান, স্টাফ রিপোটার / ৩৩ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হাসপাতাল রোডের বেহাল দশায় চরম দুর্ভোগ ও ঝুঁকিতে পড়েছেন রোগী, স্বজনসহ স্থানীয় সাধারণ মানুষ। বিশেষ করে গর্ভবতী নারী, অর্থোপেডিক রোগী, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, হাসপাতাল রোডটির সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ঠিকাদারও রয়েছে। এরপরও দীর্ঘদিন ধরে সড়কটির উঁচু-নিচু ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিদিনই রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

রোগীর স্বজনদের অভিযোগ, জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার সময় বেহাল সড়কের কারণে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। এতে গুরুতর অসুস্থ রোগী, প্রসূতি মা ও বয়স্কদের শারীরিক ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের প্রশ্ন, রাস্তার টেন্ডার হয়েছে, ঠিকাদারও রয়েছে—তাহলে এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করা হচ্ছে না কেন? প্রশাসনিক বা দাপ্তরিক জটিলতা থাকলেও হাসপাতালমুখী রোগীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের—এমনটাই মনে করছেন তারা।

এ বিষয়ে স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারি সেবার প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, মূল সংস্কারকাজ শুরু হতে সময় লাগলে অন্তত জরুরি ভিত্তিতে সড়কটির উঁচু-নিচু অংশ সমতল করে রোগী ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হোক।

স্থানীয়দের পক্ষ থেকে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর প্রতি আকুল আবেদন জানিয়ে বলা হয়েছে, প্রয়োজনীয় বিধি ও প্রক্রিয়া অনুসরণ করে যদি জরুরি ভিত্তিতে সামান্য অর্থ বরাদ্দের মাধ্যমে সড়কটির ঝুঁকিপূর্ণ অংশগুলো সাময়িকভাবে সমতল করা যায়, তাহলে অসুস্থ বাবা-মা, গর্ভবতী নারী, বয়স্ক ও অন্যান্য রোগীসহ সর্বসাধারণ নিরাপদে হাসপাতালে যাতায়াত করতে পারবেন।

তাদের দাবি, স্থায়ী সংস্কারকাজ শুরু হওয়ার আগ পর্যন্ত অন্তত সাময়িকভাবে সড়কটি চলাচল উপযোগী করার উদ্যোগ নেওয়া হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে একটি সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ এড়ানো সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী।

জনস্বার্থে হাসপাতাল রোডটির বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category