• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা “রংপুরে দুই তরুণ গ্রেপ্তার,

নিজস্ব প্রতিবেদক / ১০ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি, দুই তরুণ গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

রংপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা এবং গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সেনপাড়া ও কামারপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে সালমান (২০) ও স্বপ্ন (২১) নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনই শিক্ষার্থী।

মামলার এজাহারের বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নাজমুল কাদের জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে আগে থেকেই সালমানের পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে গত ২ সেপ্টেম্বর কৌশলে ওই ছাত্রীকে তার বন্ধু স্বপ্নের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান সালমান।

এ সময় সেখানে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ব্যর্থ হয়ে সালমান গোপনে ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করা হয়।

পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেল করা শুরু হয়। একপর্যায়ে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে নিয়মিত বার্তা পাঠানো এবং ভিডিও প্রকাশের হুমকি দেওয়া হয়। সর্বশেষ ভুক্তভোগী ছাত্রীর মায়ের মুঠোফোনে ওই ভিডিও পাঠিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয় বলে পুলিশ জানায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সালমান ও স্বপ্নকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলেই দুই আসামিকে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থী আদালতে হাজির হয়ে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। সেখানে সে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category